Skip to content
examuttoron.com

Explore Uttoron

National + West Bengal

Read and practise freely. An account saves your progress.

Login

JEE Main 2027 আবেদন গাইড: শেষ তারিখ, ফি, যোগ্যতা ও ধাপে ধাপে আবেদন

Exam Uttoron Team
Exam Uttoron Team
Administrator • 5 min read
প্রকাশিত: 12 November, 2026
ফ্যাক্ট-চেক সম্পন্ন (Fact-Checked) মূল্যায়ন ও সম্পাদনা: Exam Uttoron Editorial Board

এক নজরে সারসংক্ষেপ ও সরাসরি উত্তর তাৎক্ষণিক উত্তর

সারসংক্ষেপ: JEE Main 2027-এর Session 1-এর আবেদন চলছে। NTA 24 অক্টোবর 2026-এ Information Bulletin প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ 22 নভেম্বর 2026, রাত 11টা 50 মি...

অভিজ্ঞ শিক্ষক ও অফিসিয়াল সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ তথ্য যাচাইকৃত (১০০% ভেরিফাইড রিসোর্স)।

Entrance Exam Key Information

Exam Uttoron examuttoron.com | EXAM UTTORON
Link: https://examuttoron.com/jee-main-2027-application-guide

JEE Main 2027 আবেদন গাইড: শেষ তারিখ, ফি, যোগ্যতা ও ধাপে ধাপে আবেদন

সারসংক্ষেপ: JEE Main 2027-এর Session 1-এর আবেদন চলছে। NTA 24 অক্টোবর 2026-এ Information Bulletin প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ 22 নভেম্বর 2026, রাত 11টা 50 মিনিট। লেট ফি দিয়ে 26 নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। Session 1-এর পরীক্ষা 20, 21, 22, 23, 24 ও 28 জানুয়ারি 2027। এই গাইডে আবেদনের পুরো প্রক্রিয়া — যোগ্যতা, ফি, কাগজপত্র, ধাপে ধাপে আবেদন ও সাধারণ ভুল — এক জায়গায় দেওয়া হলো।

দ্রষ্টব্য: এই গাইডের সব তারিখ ও ফি NTA-র JEE (Main) 2027 Information Bulletin (24 অক্টোবর 2026) অনুযায়ী। নতুন নোটিস বেরোলে jeemain.nta.nic.in-এ মিলিয়ে নিও।

একনজরে: JEE Main 2027-এর গুরুত্বপূর্ণ তারিখ

STUDY TOOLKIT পরীক্ষার প্রস্তুতি ও প্রয়োজনীয় সহায়ক টুলস

অধ্যায়ভিত্তিক ফ্রি মক টেস্ট ও লাইভ কুইজ

প্রতিটি চ্যাপ্টারের MCQ প্র্যাকটিস করুন, সাথে সাথেই ব্যাখ্যা ও অল ইন্ডিয়া র‌্যাঙ্ক দেখুন।

ফ্রি PDF সাজেশন ও স্টুডেন্ট কমিউনিটি

পরীক্ষার রুটিন, সিলেবাস ও পড়ার ম্যাটেরিয়াল সবার আগে পেতে আমাদের গ্রুপে যুক্ত থাকুন।

CBSE CGPA ও সরকারি চাকরির বয়স ক্যালকুলেটর

পরীক্ষার শতাংশ নম্বর ও সরকারি চাকরির আবেদনের বয়সসীমা সহজেই হিসাব করুন।

ঘটনা Session 1 (জানুয়ারি 2027) Session 2 (এপ্রিল 2027)

আবে শুরু 24 অক্টোবর 2026 5 জানুয়ারি 2027

আবেদনে শেষ তারিখ 22 নভেম্বর 2026, রাত 11:50 3 ফেব্রুয়ারি 2027, রাত 11:50

লে ফি-সহ আবেদন 23–26 নভেম্বর 2026 (অতিরিক্ত 500 টাকা) —

পরীক্ষা তারিখ 20, 21, 22, 23, 24 ও 28 জানুয়ারি 2027 2, 3, 4, 5, 6 ও 7 এপ্রিল 2027

  • দুটো শিফটে পরীক্ষা হয়: সকাল 9টা–দুপুর 12টা ও দুপুর 3টে–সন্ধ্যা 6টা। তোমার পরীক্ষার দিন, শিফট ও শহর জানাবে city intimation slip, তারপর admit card।

  • Session 2-এর জন্য এখনকার ফর্মে আবেদন করা যায় না — Session 2-এর আবেদন আলাদাভাবে খুলবে, একই application number দিয়ে।

  • ফলাফল ও answer key-র তারিখ bulletin-এ দেওয়া নেই।

কারা আবেদন করতে পারবে: যোগ্যতা

  • Class 12 বা সমতুল্য পরীক্ষা 2025 বা 2026 সালে পাশ করেছ, অথবা 2027 সালে দিছ্ছ — এই তিন ক্ষেত্রেই আবেদন করা যায়। 2024 বা তার আগে পাশ করলে JEE Main 2027-এ বসা যাবে না।

  • বিষয়: Paper 1 (B.E./B.Tech)-এর জন্য Class 12-এ Physics ও Mathematics থাকতেই হবে, সঙ্গে তৃতীয় বিষয় হিসেবে Chemistry, Biology, Biotechnology বা Technical Vocational subject-এর যেকোনো একটি।

  • বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই।

  • পরীক্ষায় বসার জন্য Class 12-এ ন্যূনতম কোনো শতাংশ লাগে না।

  • চেষ্টার সংখ্যা: Class 12 পাশের বছর থেকে পরপর 3 বছর, বছরে 2টি session — মোট সর্বোচ্ছ 6 বার।

  • 75% নিয়মটা ভুল বোঝা যাবে না: NIT, IIIT বা GFTI-তে ভর্তির সময় (JoSAA কাউন্সেলিং) Class 12-এ 75% নম্বর (SC/ST/PwD-দের ক্ষেত্রে 65%) অথবা নিজের বোর্ডের top 20 percentile-এ থাকতে হয়। এটা ভর্তির শর্ত, পরীক্ষায় বসার শর্ত নয়।

আবেদনের ফি (একটি পেপার, ভারতের কেন্দ্র, প্রতি session)

প্রার্থী ফি

General (পুরুষ) 1,000 টাকা

General (মহিলা) 800 টাকা

Gen-EWS / OBC-NCL (পুরুষ) 900 টাকা

Gen-EWS / OBC-NCL (মহিলা) 800 টাকা

SC / ST / PwD / তৃতীয় লিঙ্গ 500 টাকা

  • দুই বা তিন পেপারের ক্ষেত্রে: General/EWS/OBC পুরুষ 2,000 টাকা, মহিলা 1,600 টাকা; SC/ST/PwD 1,000 টাকা।

  • লেট ফি: সব ক্ষেত্রে অতিরিক্ত 500 টাকা।

  • ফি প্রতি session-এর জন্য আলাদা; Session 2-এর ফি পরে আলাদাভাবে দিতে হবে। ব্যাংক চার্জ ও GST আলাদা। ফি ফেরত হয় না — টাকা দেওয়ার আগে ফর্মটা ভালো করে মিলিয়ে নিয়ো।

আবেদনের আগে যা যা তৈরি রাখবে

  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি: JPG/JPEG, 10 KB–200 KB, সাদা background, মুখের বেশিরভাগ অংশ পরিষ্কার দেখা যায় এমন। টুপি বা গগলস নয়।

  • সই: সাদা কাগজে কালো বা নীল কালিতে সই, স্ক্যান করে JPG/JPEG, 10 KB–100 KB। বড় হাতের অক্ষরে সই গ্রহণযোগ্য নয়।

  • Class 10-এর certificate বা marksheet: PDF, 50 KB–300 KB — এটাই জন্মতারিখের প্রমাণ।

  • PwD/UDID certificate (যদি প্রযোজ্য হয়): PDF, 50 KB–300 KB।

  • Category certificate (SC/ST/OBC-NCL/EWS): ফর্মে আপলোড করতে হয় না — তবে certificate-এর নম্বর, ইস্যুর তারিখ ও ইস্যুকারী কর্তৃপক্ষের বিবরণ ফর্মে লিখতে হয়। আসল certificate JoSAA/CSAB কাউন্সেলিংয়ের সময় দেখাতে হবে। OBC-NCL ও EWS certificate কাউন্সেলিংয়ের সময় বৈধ থাকতে হবে।

  • নাম ও জন্মতারিখ Class 10-এর certificate-এর সঙ্গে হুবহু মিলিয়ে লিখবে।

ধাপে ধাপে আবেদন: 5টি ধাপ

  1. jeemain.nta.nic.in-এ গিয়ে নতুন রেজিস্ট্রেশন করো — নাম, মোবাইল, ইমেল দিয়ে রেজিস্টার করো; application number ও password যত্নে রাখো।2. Application form পূরণ করো — ব্যক্তিগত তথ্য, ঠিকানা, শিক্ষাগত বিবরণ, পরীক্ষার পেপার (Paper 1/2A/2B) ও পছন্দের পরীক্ষার শহর দাও।3. ছবি, সই ও Class 10 certificate আপলোড করো — আকার ও ফরম্যাট উপরের তালিকা অনুযায়ী।4. ফি দাও — Net banking, debit/credit card বা UPI-তে। টাকা কাটার পর payment status "Paid" দেখে নিও।5. Confirmation Page ডাউনলোড করে সংরক্ষণ করো — এটাই আবেদন সম্পূর্ণ হওয়ার প্রমাণ।

  • শুধু শেষে পেমেন্ট করা ফর্মই গোনা হয় — একাধিক ফর্ম পূরণ করলে শেষে পেমেন্ট করা ফর্মটিই বৈধ।

  • Correction window-তে (bulletin অনুযায়ী 27–29 নভেম্বর 2026) কিছু তথ্য সংশোধন করা যায়; তারপর আর কোনো সংশোধন নয়।

যে ভুলগুলো সবচেয়ে বেশি হয়

  • নাম, জন্মতারিখ বা বাবা-মায়ের নামের বানান Class 10 certificate-এর সঙ্গে না মেলানো।

  • ভুল category বেছে নেওয়া — ফর্মের category JEE Advanced পর্যন্ত বয়ে যায়, তাই সাবধানে বাছো।

  • ছবির background সাদা না হওয়া বা সই বড় হাতের অক্ষরে লেখা।

  • শেষ দিনের জন্য অপেক্ষা করা — শেষ মুহূর্তে সার্ভার ধীর হয়, পেমেন্ট আটকে যেতে পারে।

  • অন্য কোনো সাইটে আবেদন করা — আবেদন শুধু jeemain.nta.nic.in-এই হয়; অন্য কোনো সাইটে ফর্ম ভরবে না।

FAQ (প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন)

JEE Main 2027 Session 1-এর আবেদনের শেষ তারিখ কবে?

22 নভেম্বর 2026, রাত 11টা 50 মিনিট। লেট ফি 500 টাকা দিয়ে 26 নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

JEE Main 2027-এর পরীক্ষা কবে?

Session 1: 20, 21, 22, 23, 24 ও 28 জানুয়ারি 2027। Session 2: 2–7 এপ্রিল 2027।

JEE Main-এ বসতে কি Class 12-এ 75% নম্বর লাগে?

না। পরীক্ষায় বসতে কোনো ন্যূনতম শতাংশ লাগে না। 75% (SC/ST/PwD-দের 65%) লাগে NIT/IIIT/GFTI-তে ভর্তির সময়।

একই ফর্মে কি Session 1 ও Session 2 দুটোর আবেদন করা যায়?

না। এখনকার ফর্ম শুধু Session 1-এর। Session 2-এর আবেদন 5 জানুয়ারি 2027 থেকে আলাদাভাবে খুলবে, একই application number দিয়ে।

Category certificate কি ফর্মে আপলোড করতে হয়?

না। ফর্মে শুধু certificate-এর নম্বর ও বিবরণ দিতে হয়; আসল certificate JoSAA কাউন্সেলিংয়ে দেখাতে হবে।

আবেদনের ফি কত?

একটি পেপারের জন্য (ভারতের কেন্দ্র, প্রতি session): General পুরুষ 1,000 টাকা, মহিলা 800 টাকা; EWS/OBC-NCL পুরুষ 900 টাকা, মহিলা 800 টাকা; SC/ST/PwD 500 টাকা।

তথ্যের উৎস

  • NTA JEE (Main) 2027 Information Bulletin, 24 অক্টোবর 2026 — jeemain.nta.nic.in

  • NTA public notice, 24 অক্টোবর 2026

  • Cross-check: Jeenify, CareerBox, AP Teacher, CollegeChalo, eSaral, Collegedunia, Aakash AESL, JagranJosh, Shiksha (সবাই 2027 bulletin-ভিত্তিক; তারিখ ও ফি সব সূত্রে এক)

আরও পড়ো: সম্পর্কিত গাইড

JEE Main সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন গাইড 2027: https://examuttoron.com/blog/jee-syllabus-pattern-guide

JEE Main ও Advanced গণিত: গুরুত্বপূর্ণ টপিক ও বিগত 10 বছরের প্রশ্ন সমাধান কৌশল: https://examuttoron.com/jee-main-advanced-mathematics-high-weightage-topics-strategy

WBJEE কাউন্সেলিং ও কলেজ বাছাই গাইড: https://examuttoron.com/blog/wbjee-counselling-college-guide

NEET যোগ্যতা ও কাউন্সেলিং গাইড: https://examuttoron.com/blog/neet-eligibility-counselling-guide

বুক স্টোর ও নোটস

ফ্রি PDF ডাউনলোড ও রিভিশন নোটস
Free PDF
নতুন ই-বুক ও নোটস শীঘ্রই আপলোড করা হচ্ছে।
বুক স্টোরে সব বই ও নোটস দেখুন →
STUDENT COMMUNITY

পরীক্ষার সেরা প্রস্তুতিতে যুক্ত থাকুন

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষার রুটিন ও ফ্রি স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের চ্যানেলে জয়েন করুন।

রেফারেন্স ও সংশ্লিষ্ট ব্লগ সংকলন

আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য প্রাসঙ্গিক স্টাডি গাইড ও আর্টিকেল

সব ব্লগ →